এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান একটি দফতর আদেশ জারি করে এ দুই প্রকৌশলীকে তাদের বিভাগ থেকে ডিএসসিসির অন্য বিভাগে বদলি করেন।
তিনি জানান, জনস্বার্থে এ দুই প্রকৌশলীকে বদলি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী, সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সব তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের এ দুই প্রকৌশলীকে বদলি করার দাফতরিক আদেশ এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
.png)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বদলি করা দুই প্রকৌশলীর মধ্যে অঞ্চল ৪-এর নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে অঞ্চল ৫-এ এবং নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।