ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ময়লার স্তুপে মিললো ২ নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০, ১২ আগস্ট ২০২৩
রাজধানীতে ময়লার স্তুপে মিললো ২ নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর চাঁনখারপুলের আনন্দবাজারের ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।

Advertisement

তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: নবজাতক
লিংক সফলভাবে কপি হয়েছে!