ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকের সামনে পড়ে ছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ২৫ জুলাই ২০২৩
ঢামেকের সামনে পড়ে ছিল নবজাতকের মরদেহ
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নার্সিং কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার এসআই দীপক বালা বলেন, একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি বলেন, কে বা কারা নবজাতককে ফেলে গেছে সেটি জানা যায়নি। তবে বিষয়টি জানার জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢামেক মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!