ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকের বহির্বিভাগ থেকে ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৪, ১৬ জুলাই ২০২৩
ঢামেকের বহির্বিভাগ থেকে ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি।

রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ মাদক জব্দ করেন হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।   

তিনি বলেন, হাসপাতালের বহির্বিভাগে হাটতে গিয়ে শিশু বিভাগের পাশে রোগী ও স্বজনদের বসার বেঞ্চে ছাতার উপরে একটি ব্যাগ দেখতে পান তিনি। তখন তার সন্দেহ হলে সেখান থেকে ব্যাগটি নিচে নামিয়ে খুলে দেখেন ভেতরে আলাদা চামড়ার দুটি ব্যাগ ভর্তি গাঁজা। সঙ্গে সঙ্গে সেগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন।

Advertisement

তিনি জানান, মোট ৫১ প্যাকেট গাঁজা রয়েছে সেখানে। যার ওজন ৬শ ৪০ গ্রাম। মাদক উদ্ধারের বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তারা পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!