ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ১৫ জুলাই ২০২৩
আশুগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে এক হাজার ৬০০ পিস ইয়াবা এবং ৬৩ কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলী (৪০), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিকাটা এলাকার এরশাদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), নরসিংদীর শিবপুর উপজেলার কান্দাপাড়া (দুলালপুর) এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জাহিদুল হক (২৬), একই এলাকার শরিফ মোল্লার ছেলে মো. রকিব মোল্লা (২০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার জগদীশের ছেলে সুশীল (৫৫) এবং জয়পুরহাট সদর উপজেলার পিরোজপুর (তেঘোরবীশা) এলাকার খাজা মহিউদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪৩)।

Advertisement

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ জানান, সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। এ সময় ঢাকাগামী টোল প্লাজার সামনে থেকে মোটরসাইকেলসহ মোহাম্মদ আলী ও সাইফুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই জায়গায় পৃথক আরেক অভিযানে সকাল সাড়ে ৮টার দিকে ২৩ কেজি গাঁজাসহ সুশীলকে আটক করা হয়। পৌনে নয়টার দিকে আরেক অভিযানে দুই কেজি গাঁজাসহ খায়রুলকে আটক করা হয়।

ওসি আরো জানান, উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে মিনি ট্রাকসহ জাহিদুল ও রকিবকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাক তল্লাশি করে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!