শুক্রবার ভোরে আসামিকে গ্রেফতারের পর সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আরমান হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার মহেশপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন খবরের ভিত্তিতে পাকুন্দিয়া থানার পুটিয়া বটতলা বাজার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ মো. আরমান হোসেনকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
.png)