ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ৫ মণ গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৭ জুলাই ২০২৩
রংপুরে ৫ মণ গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর সদস্যরা প্রায় ৫ মণ গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ৩০ হাজার টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জুলফিকার ঢালীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে জুলফিকার ঢালীর বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ ৯৩ কেজি গাঁজা, ১১ ইয়াবা এবং মাদক বিক্রির এক লাখ ৩০ হাজার দুইশত টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জুলফিকার ঢালীকে গ্রেফতার করে। এটি র‌্যাব-১৩ সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান।

Advertisement

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুলফিকার ঢালী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!