রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা সদর ইউনিয়নের বড়হাটি (বাউলারপুতা) থেকে ঐ যুবককে গ্ৰেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম একই এলাকার মো. ছাদেক মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জসিম উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা।