ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদের পাশে পড়েছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২৫ জুলাই ২০২৩
মসজিদের পাশে পড়েছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
ফাইল ফটো

মৌলভীবাজারের রাজনগরে মসজিদের পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার উপজেলার সদর ইউপির উত্তর নন্দীউড়া জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের পাশে একটি পলিথিন দেখতে পান। এরপর এগিয়ে যেতেই দেখতে পান পলিথিনের ভেতর এক নবজাতকের মরদেহ। পরে পুলিশকে খবর দেন তিনি। এরপর ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!