বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএনসির (ঢাকা মেট্রো-উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, সম্প্রতি ডিএনসি জানতে পারে যে- চা বিক্রির আড়ালে বড় একটি ইয়াবা সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার দাম আনুমানিক সোয়া কোটি টাকা।
শুক্রবার তেজগাঁওয়ের ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।