ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক ধরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ১২ জুলাই ২০২৩
রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ ইয়াবাসহ মো. রুবেল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার পূর্বপাড়ার মো. ফজের আলীর বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা ও ১০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।

আটককৃত যুবক মো. রুবেল মোল্লা একই থানার পশ্চিম উজানচর রমজান মাতব্বরপাড়ার খবির উদ্দিন মোল্লার ছেলে।

Advertisement

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা বিচারাধীন আছে। ইয়াবা আটকের বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!