আটককৃতরা হলেন- চাঁদপুর সদর মডেল থানা পুলিশের খাবার সরবরাহকারী শাহানারা বেগম সানু এবং তার স্বামী ইয়ার হোসেন।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনামুল হক চৌধুরী জানান, মাদক কেনাবেচা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহানারা বেগম শানুর বাসায় অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ২০০ ইয়াবাসহ শানুর স্বামী ইয়ার হোসেনকে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম কয়েক দিন ধরে তাদের ওপর নজরদারি রাখছিলেন। তারই পরিপ্রেক্ষিতে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় এই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম।