ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরিচ্ছন্নতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ১ জুলাই ২০২৩
পরিচ্ছন্নতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন: মেয়র আতিক
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টির মধ্যে পূর্বঘোষিত আট ঘণ্টায় কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনেরা অক্লান্ত পরিশ্রম করে কাজটি সফল করেছেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মেয়র আতিক বলেন, আমি আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনেরা এতে সাড়া দিয়ে বৃষ্টিতে ভিজে শহরকে পরিষ্কার করেছেন। অল্প সময়ের মধ্যেই নগরবাসীকে স্বস্তি দিয়েছেন তারা।

Advertisement

তিনি আরো বলেন, আমি কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে মাঠে ছিলাম। পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে দেখেছি। কাজটি সফল করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, মধ্যাহ্নভোজের এ আয়োজন সবাইকে উৎসাহিত করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!