শনিবার ডিএসসিসির নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মিজানুর রহমান বলেন, কোরবানির বর্জ্য অপসারণ ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই শেষ করার নির্দেশনা আমাদের দেওয়া হয়েছিল। আমাদের ব্যাপক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনার পরিপ্রেক্ষিতে ঈদের প্রথম দিনের বর্জ্য আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করতে সক্ষম হয়েছি।
.png)
তিনি বলেন, এসব কাজের জন্য আমরা ৩৫০টি যান ব্যবহার করেছি। বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার কর্মী মাঠে থেকে কাজ করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ছিল পরিচ্ছন্নতাকর্মী, ভ্যানচালক যারা বর্জ্য সংগ্রহ করেন তাদের সংখ্যাও ছিল প্রায় তিন হাজার। বর্জ্য অপসারণের জন্য আরো প্রায় সাড়ে ৬শ’র মতো কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।