ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯, ২০ মে ২০২৩
রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪
ডিএনসির অভিযানে গ্রেফতার ৪ জন। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি সরণি ও ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয় ইয়াবা তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

গ্রেফতাররা হলেন—মারসা পরিবহনের চালক মাহমুদুল করিম (৪৩), মাদক কারবারি রুমা আক্তার (৪২), মাদকের ডিলার নকিবুল ইসলাম (২১) ও খুচরা মাদক কারবারি মো. মোস্তফা কামাল ওরফে কামাল।

ডিএনসির ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাহমুদুল করিম ও রুমা আক্তারের গতিবিধি মনিটরিং কারা হয়। পরে শুক্রবার ভোর সাড়ে ৪টায় মারসা পরিবহনের একটি বাসসহ মাহমুদুল করিম ও রুমা আক্তারকে প্রগতি সরণি থেকে গ্রেফতার করা হয়। পরে রুমার জুতার ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকায়িত এবং গাড়ির ড্যাসবোর্ড থেকে মিলিয়ে চার হাজার ৮২৭ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির উপাদান উদ্ধার করা হয়।

অপরদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে একটি ইয়াবার চালান ঢাকায় আসবে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মাদকের ডিলার নকিবুল ইসলাম ও খুচরা মাদক কারবারি মো. মোস্তফা কামাল ওরফে কামালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে  ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।  

গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!