ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ২শ’ ইয়াবাসহ ধরা দুই মাদক ব্যবসায়ী

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮, ২০ মে ২০২৩
বরগুনায় ২শ’ ইয়াবাসহ ধরা দুই মাদক ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় ২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বরগুনা ডিবির ওসি মো. শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উত্তর ঘোপাখালি এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও যুগীয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরহাদ তালুকদার (৪০)।

Advertisement

ওসি বলেন, তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাদেরকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!