ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১৯ মে ২০২৩
ভোলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার রেলগেট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. রিপন হাওলাদার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ২০১৭ সালে তজুমদ্দিন থানায় মাদক আইনে রিপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় ২০২৩ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।

Advertisement

ওসি মুরাদ আরো বলেন, ওই পরোয়ানার ভিত্তিতে আসামি রিপনকে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশের একটি টিম। পরে একই দিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!