ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৮ মে ২০২৩
১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. হারুন

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি মো. হারুনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হারুন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউপির বারাইচাতলী গ্রামের মো. অজিউল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। 

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ ১৭ মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!