বুধবার মিয়ানমারের সরকার জানিয়েছে, তারা সাজাপ্রাপ্ত দুই হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে উৎসাহিত করার অপরাধ সংক্রান্ত একটি আইনের আওতায় তাদেরকে কারাদন্ড দেওয়া হয়েছিল।
সরকার এক বিবৃতিতে জানায়, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দন্ডবিধি ৫০৫ (এ) এর আওতায় সাজাপ্রাপ্ত ২ হাজার ১৫৩ বন্দিকে ক্ষমা করে দিয়েছে।
.png)
আরো পড়ুন>> অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে ই–সিগারেট
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে আইনটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের সাজার বিধান রয়েছে।
সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দন্ডসহ বাকি সাজা ভোগ করতে হবে।
স্থানীয় এক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: এএফপি