ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২১, ১৭ এপ্রিল ২০২৩
মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা
ছবি: সংগৃহীত

নববর্ষ উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ৯৮ জন বিদেশিসহ ৩ হাজার ১১৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা।

সোমবার (১৭ এপ্রিল) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জান্তা সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

এদিকে বন্দি মুক্তি ঘোষণার পরপরই ইয়াঙ্গুনে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কারাগার থেকে বন্দিদের নিয়ে বেশ কয়েকটি বাস বের হতে দেখা গেছে।

Advertisement

মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠীঅ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সএর ভাষ্য অনুযায়ী, জান্তা অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক করে রেখেছে এবং হাজার ২৪০ জনকে হত্যা করেছে।

আরো পড়ুন>> নিজেরাই নিজেদের মাথা কেটে বলি দিলেন দম্পতি!

২০২১ সালে ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তা সরকার প্রায়শই বড় উৎসব উপলক্ষে একসঙ্গে অনেক বন্দিকে সাধারণ ক্ষমা করে থাকে।

মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অং লিন দিউ বিবৃতিতে বলেন, মিয়ানমারের নববর্ষ উদযাপনের অংশ হিসেবে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মানবিক উদ্বেগ এবং মানুষদের খুশি করতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমাপ্রাপ্তরা পুনরায় অপরাধ করলে তাদের বাকি সাজাসহ অতিরিক্ত শাস্তি ভোগ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!