ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বালতির পানিতে পড়ে প্রবাসীর শিশু সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩০, ৮ মে ২০২৩
বালতির পানিতে পড়ে প্রবাসীর শিশু সন্তানের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর লালবাগ থানার আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায় বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে আয়মান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আয়মান সৌদি প্রবাসী মোজাম্মেল আলীর ছেলে।

আয়মানের চাচা মো. হাসান জানান, গত সপ্তাহে আয়মানের মা হাবিবা আক্তার দুই বাচ্চা ও তার মাকে নিয়ে আসেন। আজ সন্ধ্যার পর আয়মানের মা রান্না ঘরে কাজ করছিলেন। এর ফাঁকে কোনো এক সময় আয়মান বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আয়মানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঐ শিশুর লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!