ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালের পানিতে ডুবে মরল শিশু রিমা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৩
খালের পানিতে ডুবে মরল শিশু রিমা
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে রিমা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাউয়াটিকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিমা একই গ্রামের রিপন ফকিরের মেয়ে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। হঠাৎ তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে পাশের খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।

Advertisement

ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!