জানা যায়, উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালা উদ্দিনের দেড় বছরের শিশু কন্যা জান্নাত আক্তার ও একই গ্রামের মহি উদ্দিনের চার বছরের শিশুপুত্র ইয়াসিন আহমেদ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের কাছে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা খেলতে খেলতে পুকুরের পানিতে পরে ডুবে যায়। জান্নাত ও ইয়াসিন সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন।
বেশ কিছুক্ষণ পর পুকুরে জান্নাত ও ইয়াসিনের মরদেহ ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
.png)
খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মো. আবুল খয়ের, বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম খানসহ পুলিশ সদস্যরা হাসপাতালে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।