ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ২ শতাধিক অসহায়-দরিদ্র পেলেন খাদ্য-সামগ্রী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৮ মার্চ ২০২৩
হবিগঞ্জে ২ শতাধিক অসহায়-দরিদ্র পেলেন খাদ্য-সামগ্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরে ২ শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

রমজানে আল খায়ের ফাউন্ডেশনের এসব সামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় ও দরিদ্র মানুষদের।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক দেবাশীষ বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি জাকারিয়া আহমেদ প্রমুখ। 

নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সারিবদ্ধভাবে টোকেনপ্রাপ্ত সুবিধাভোগীদের বসিয়ে সুশৃঙ্খলভাবে চালভর্তি বস্তা ও অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়। এরমধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, আলু, দুধ ও খেজুরসহ প্রায় আড়াই হাজার টাকা মূল্যের মালামাল। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও মাইটিভি হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!