ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২০ মার্চ ২০২৩
হবিগঞ্জে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক চোরাচালান কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের শাহ পরান এলাকার বাসিন্দা মৃত কচি মিয়ার পুত্র জামাল আহমেদ (৪৮) ও সিলেট জেলার গোয়াইনঘাট পাচপাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর পুত্র আলী আহম্মেদ (৩৫)। 

হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই অভিজিৎ ভৌমিক জানান, রোববার দিবাগত ভোর রাতে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের নবীগঞ্জ টু আউশকান্দি রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হায়তী কার ওয়াশ গৌরিশংক নামক একটি দোকানের সামনে থেকে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

Advertisement

এ সময় তাদের কাছ থেকে বিদেশি বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!