ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনুদান পেলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১৬ এপ্রিল ২০২৩
অনুদান পেলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীকে অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। রোববার ব্যবসায়ীদের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এ সময় তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে শুরু থেকেই ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আছি। আগামীতে আরো সহায়তা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!