ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ১৬ এপ্রিল ২০২৩
মিরপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
ফাইল ফটো

রাজধানীর মিরপুরের ১১ নম্বরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার দুপুর ২টার দিকে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগে। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মিরপুরে আবাসিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!