ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আরো ৪ মার্কেটে ছড়িয়ে পড়েছে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০, ৪ এপ্রিল ২০২৩
আরো ৪ মার্কেটে ছড়িয়ে পড়েছে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে আগুন পাশের আরো চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন।

আবুল হাসান নামে অ্যানেক্স মার্কেটের এক দোকান মালিক বলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

Advertisement

এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!