রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এর আগে, ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বিমান বাহিনী।
আইএসপিআর জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
.png)
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট কাজ করেছে। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।
এর আগে, আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন ৪৩টি ইউনিট কাজ করছে। এছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।