মঙ্গলবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। এরপর একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
.png)
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বিমান বাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়া পুলিশ, র্যাব সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।
মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রাতে মার্কেটের ভেতরে কোনো লোকজন থাকে না। তবে মার্কেটে ভেতর দারোয়ান থাকে। কেউ আটকে পড়েছেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সবাই আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছে।
বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। প্রতিটি মার্কেটে ২৫ থেকে ৩০ জন করে দারোয়ান রয়েছেন বলে ব্যবসায়ীরা জানান।
বঙ্গবাজার মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, মার্কেটের পূর্ব দিক থেকে আগুন লাগে। তবে কোথা থেকে লেগেছে, কীভাবে লেগেছে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি।
কয়েকজন ব্যবসায়ী বলেন, বঙ্গ মার্কেটের রাস্তার পাশের ভবনেও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।