ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৫, ৯ মার্চ ২০২৩
শাহবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
ফাইল ফটো

রাজধানীর শাহবাগ এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ এর মতো হবে।

নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শাকিল নামের এক ব্যক্তি বলেন, আমি শাহবাগের ফুলের দোকানে চাকরি করি। বাসায় যাওয়ার পথে হাইকোর্টের পরিবাগ রোড এলাকায় ঐ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বাচ্চু মিয়া বলেন, নিহতের বুকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আটক রাখা হয়েছে। 

তিনি বলেন, শাকিলের কাছে থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!