শনিবার সকাল ৯টার দিকে বনরূপার ফরেস্ট রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজাজুল হক রাব্বি বনরূপা এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে দুই বন্ধুর বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রাব্বি নিহত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন বাজারের দারোয়ান আমির হোসেন। তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
নিহতের বড় ভাই ইমরানুল হক রাসেল জানান, রাব্বি গত রাতে বাসায় ফেরেনি। বন্ধুর বাসায় রাত্রিযাপন করবে বলে জানিয়েছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান, বন্ধুর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরি মেরে পালিয়ে যান। এরপর আরো একজনকেও ছুরি মারেন। তিনি হাসপাতালে রয়েছেন।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে ছুরির আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বন্ধুর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।