ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায়। আহত ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রংপুর আরআরএফ পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ফজল মাহমুদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। জোর করে তাকে বিয়ে দিচ্ছিলেন বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরে ডেকে ছুরিকাঘাত করেন মেয়ে ফারজানা। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।
.png)
সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) মো. কামরুজ্জামান বলেন, রাতেই ফারজানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।