ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে ছুরিকাঘাত করে বাড়ি ছেড়ে পালাল ছেলে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
বাবাকে ছুরিকাঘাত করে বাড়ি ছেড়ে পালাল ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার চোপিনগর ইউপির বড়পাথার মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলে একই গ্রামের বাসিন্দা।

আহত আব্দুল লতিফ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বাবাকে ছুরিকাঘাতের পরপরই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অভিযুক্ত আপেল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু বলেন, আপেল মানসিক ভারসাম্যহীন। পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতেই বাবাকে ছুরিকাঘাত করেছেন আপেল। এ ঘটনার পর থেকেই আপেল বাড়ি থেকে পালিয়ে গেছেন। 

Advertisement

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, বাবাকে ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!