ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরের ছুরিকাঘাতে পারভেজ হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৬ মার্চ ২০২৩
চোরের ছুরিকাঘাতে পারভেজ হত্যা, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুচোরের চুরিকাঘাতে পারভেজ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউপির কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শহিদ মিয়া (৪০) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত সোমবার গরুচোর চক্রের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউপির কান্দিপাড়া এলাকা থেকে পারভেজ হত্যার প্রধান আসামি শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার সহযোগীরা হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। গ্রেফতার শাহিন একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ভৈরব থানায় নারী অপহরণ মামলা আছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!