ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪, ৩ মার্চ ২০২৩
যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত দুই
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন ও হাসান নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর সালমান রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঐ এলাকায় একটি সিএনজি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!