কমিটির প্রধান হলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে থাকবেন উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), সহকারী পরিচালক, ঢাকা, গুলশান জোনের উপ-সহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রোববার রাতে সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার জানান, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে সূত্রপাতসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখবে।
.png)
এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ২ নম্বর বাড়ির ৭ম তলায় আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবন থেকে লাফিয়ে পড়ে কয়েকজন আহত হয়েছেন এবং আনোয়ার নামে একজন নিহত হয়েছেন।