ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে আগুন: ইউনিট বেড়ে ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
গুলশানে আগুন: ইউনিট বেড়ে ১৯
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ রোডের ১২তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ৬টি ইউনিট বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত মোট ১৯টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে।

রোববার রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

Advertisement

লাফিয়ে পড়া আরো কয়েকজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। 

ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!