ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে ভবনে আগুন: ২২ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
গুলশানে ভবনে আগুন: ২২ জনকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ রোডের ১২তলা ভবন থেকে এখন পর্যন্ত এক শিশুসহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

সবশেষ খবর পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

Advertisement

এদিকে গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা কমে এসেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনের ভেতরে প্রবেশ করেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবনের ছাদে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাফিয়ে পড়ে ওই ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!