ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ১৭ নভেম্বর ২০২২
রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিল থানার মালিবাগ বাগানবাড়ি এলাকা থেকে নাঈম হাসান সবুজ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার এসআই সুজন দেব বলেন, আমরা গতকাল রাত ২টার সময় খবর পেয়ে হাতিরঝিলের বাগানবাড়ী এলাকায় যাই। সেখানে নাঈম হাসান সবুজকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। এ সময় ফাতেমা আক্তার বৃষ্টি (১৪) নামে একটি কিশোরীকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। পরে তাদ‍ের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে নাঈম হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ফাতেমা আক্তার হারপিক খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ১৫-২০ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা এই বাসায় উঠেছিল। ফাতেমা সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!