[ রাজধানী ]
চাকরির লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত
সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর অর্থ আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দুপুরে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানাননি তিনি।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোমেন জানান, রাজধানীর উত্তরখান এলাকা থেকে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!