[ রাজধানী ]
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার আহত, ঢামেকে ভর্তি
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁওয়ের রেলগেটে সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম নামের এক ঠিকাদার আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সাইফুল ইসলাম খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা। তিনি ইট ও বালুর ঠিকাদারি ব্যবসায় জড়িত।
সবুজবাগ থানার ওসি মুরাদুল ইসলাম জানান, খিলগাঁওয়ের রেলগেটে একটি গুলির ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
আহত সাইফুলের বন্ধু মো. মহিন জানান, বেশ কিছুদিন ধরে একই এলাকার রিপন, সুমন, উজ্জলদের সঙ্গে সাইফুলের ঠিকাদারি ব্যবসা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জেরেই সন্ধ্যায় উত্তর বাসাবো এলাকার শিকদার টেইলার্সের সামনে সাইফুলকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে খবর পেয়ে আহত সাইফুলের স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, আহত সাইফুলের ডান ও বুকের বাম পাশে দুটি গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!