ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতন, দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ৩ নভেম্বর ২০২০
রাজধানীতে শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতন, দম্পতি গ্রেফতার
নির্যাতনের শিকার শিশু রিক্তা

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের একটি বাসা থেকে নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত গৃহকর্তা ও গৃহকর্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশু রিক্তাকে মঙ্গলবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

                    আরো পড়ুন : দৈত্যের সাহায্যে সৌভাগ্য আনতে ৭০ লাখ দিয়ে ‘আলাদিনের প্রদীপ’ কিনলেন চিকিৎসক

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, সোমবার রাতে শিশুর কান্নার শব্দ শুনে এক প্রতিবেশী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। আমরা রাতেই তাকে উদ্ধার করেছি। শিশুটির মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

                                 আরো পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে উত্ত্যক্ত সইতে না পেরে ফাঁস দিলেন কলেজছাত্রী

পরে বিকেলে রিক্তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালাচাঁদপুরের সানজিদা নামে এক বাসিন্দা বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় আটক দম্পতিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত পাঁচ থেকে ছয় মাস ধরে কালাচাঁদপুরে ওই দম্পতির বাসায় কাজ করতেন রিক্তা। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার বাবা মারা গেছেন এবং মা কারাগারে আছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!