ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দৈত্যের সাহায্যে সৌভাগ্য আনতে ৭০ লাখ দিয়ে ‘আলাদিনের প্রদীপ’ কিনলেন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৩ নভেম্বর ২০২০
দৈত্যের সাহায্যে সৌভাগ্য আনতে ৭০ লাখ দিয়ে ‘আলাদিনের প্রদীপ’ কিনলেন চিকিৎসক
দৈত্যের সাহায্যে সৌভাগ্য আনতে ৭০ লাখ দিয়ে ‘আলাদিনের প্রদীপ’ কিনলেন চিকিৎসক

৭০ লাখের আলাদিনের প্রদীপ কিনে প্রতারণার শিকার হয়েছেন লায়েক খান নামের একজন চিকিৎসক। রোববার ভারতের উত্তর প্রদেশের এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

প্রদীপটি কেনার সময় ওই ব্যক্তিকে বলা হয়, এই প্রদীপের জাদুর ক্ষমতা আছে এবং সেটিতে ঘষা দিয়ে দৈত্য বের হয়ে তার সৌভাগ্য ডেকে আনবে। তবে কেনার পরে এমনটি না ঘটলে পুলিশের দারস্থ হন তিনি। 

                       আরো পড়ুন: শ্লীলতাহানির মামলার পর মোটা অংকের টাকা চেয়ে থানার সামনে মডেলের মাতলামি

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অমিত রায় বলেন, গ্রেফতার দুই প্রতারক ওই চিকিৎসকের কাছ থেকে আরও বেশি অর্থ দাবি করেন। তবে ওই ব্যক্তি ৭০ লাখ রুপির বেশি দিতে পারেননি। গ্রেফতার দুই ব্যক্তির একজনের স্ত্রীও এই প্রতারণার সঙ্গে যুক্ত আছেন। তবে তিনি এখন পলাতক। 

লায়েক খান বলেন, প্রতারকরা তার সামনে ওই প্রদীপ থেকে একটি দৈত্য হাজির করে। তবে পরে তিনি বুঝতে পারেন যে, সেটি সাজানো নাটক ছিলো এবং গ্রেফতার দুইজনের মধ্যে একজন ওই দৈত্য সেজে অভিনয় করে।

                                                          আরো পড়ুন: ৩০ টাকার লটারি দিয়েই কোটিপতি প্রতিবন্ধী

তিনি আরো জানান, প্রথমে প্রতারকরা তাকে দৈত্য বা প্রদীপে স্পর্শ করতে দিচ্ছিলো না। এমন করলে তার ক্ষতি হতে পারে বলে অজুহাত দেখাচ্ছিলো তারা। পরে প্রদীপটি কিনে সঙ্গে নিয়েই বাড়ি ফেরেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!