ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৩০ টাকার লটারি দিয়েই কোটিপতি প্রতিবন্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৩ নভেম্বর ২০২০
৩০ টাকার লটারি দিয়েই কোটিপতি প্রতিবন্ধী
হরি মাঝির পরিবার

হরি মাঝি জন্ম থেকেই বোবা ও বধির। স্ত্রী, বিধবা মা ও এক ছেলে নিয়ে সামান্য দিনমজুরি দিয়েই চলে অভাবের সংসার। এক মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে। ছেলে সুজন অনেকদিন আগেই পড়াশোনা ছেড়ে দিয়ে দিনমজুরি দেন। 

ছোট দুটি ঘরে কোনোরকমে তাদের দিন পার হয়। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। এমনই শোচনীয় অবস্থার মধ্যে তারা দিনানিপাত করেন। কিন্তু ৩০ টাকার এক টিকিট কিনেই রাতারাতি কোটিপতি বনে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী হরি মাঝি।

সোমবার বিকেলে লটারির ফল ঘোষণার পর ভাতার এলাকায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। এই খবর শুনে অনেকেই তাকে দেখতে আসেন। তবে তার নিরাপত্তার কথা ভেবে প্রতিবেশীরা তাদের পাহারা দিচ্ছেন।

স্ত্রী পুতুল বলেন, তার স্বামী মাঝে-মধ্যে লটারির টিকিট কিনতেন। এদিন ছেলে সুজনের কাছ থেকে ৩০ টাকা নিয়ে সকালের দিকে ভাতার বাজারে গিয়েছিলেন। তবে টাকা নিয়ে বাজারে গেলেও জানতাম না টিকিট কাটবেন। বিকেলে জানতে পারি এক কোটি টাকা লটারিতে জিতেছে।

হরি মাঝিও আনন্দ চেপে রাখতে পারেননি। তার বিধবা মা আর স্ত্রীকে ইশারায় বলছেন, তোমাদের জন্য ভালো বাড়ি তৈরি করে দেবো।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!