ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

তেজগাঁওয়ের টায়ার কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০, ২১ অক্টোবর ২০২০
তেজগাঁওয়ের টায়ার কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে এপেক্সের টায়ার কারখানায় ভয়াবহ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, রাত ৩টা ১০ মিনিটে তেজগাঁওয়ে এপেক্স কারখানায় আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!