ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে হিজবুত তাহরীরের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ২০ অক্টোবর ২০২০
রাজধানীতে হিজবুত তাহরীরের সদস্য আটক
আটক হিজবুত তাহরীরের সদস্য

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হেদায়েত হোসেন (৫৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের  এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার র‍্যাব-৪ এর সিইও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, গতকাল অভিযান তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হিযবুত তাহরীর বিভিন্ন ধরনের উগ্রবাদী ও দেশবিরোধী সম্পর্কিত লিফলেট, বই ও মোবাইলসহ অনলাইন সম্মেলন ম্যানুয়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি আরো জানান, আটক হেদায়েত লন্ডনে থাকা অবস্থায় হিযবুত তাহরীর সংস্পর্শে আসেন এবং   পরবর্তীতে সামাজিক মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনটির মতবাদ প্রচার করতে শুরু করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!