[ রাজধানী ]
শাহজালালে মালিকবিহীন ৯ লাখ টাকার সিগারেট উদ্ধার
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
বুধবার ঢাকা কাস্টম হাউস (প্রিভেন্টিভ) এসি সোলাইমান সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে বেল্ট নম্বর-৫ এ পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৩০০ কার্টুন ইজি গোল্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
.png)
উদ্ধার হওয়া সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!