ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪, ৩০ জুন ২০২০
উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ
ফাইল ছবি

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্তাগোলা ব্রিজ নামে পরিচিত প্রথম বুড়িগঙ্গা সেতু। সেতুর পূর্ব পাশের দু'টি গার্ডারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এ জন্য সোমবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায়, যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, পুরো সেতুতে যান চলাচল বন্ধু করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিশেষজ্ঞ দল গিয়ে দেখার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতে চাইছিলেন। ভুলে সেতুতে আঘাত লাগতে পারে। তবে, সেতুতে যে ফাটল তৈরি হয়েছে, তা তেমন মারাত্মক নয়।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!