ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

স্কেচে পুরো চেহারা এঁকে, ১০০ পোস্টার সাঁটিয়ে ধরা হলো ধর্ষককে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ২ মে ২০২০
স্কেচে পুরো চেহারা এঁকে, ১০০ পোস্টার সাঁটিয়ে ধরা হলো ধর্ষককে
সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টুটুলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা এক যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেয় পুলিশ। ওই স্কেচ থেকেই ধর্ষককে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত। 

২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। 

এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক মেয়েটির হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেয়া হয়। ওই স্কেচের ১০০ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমদের নির্দেশনায় শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম, কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি দল ওই যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!